News71.com
 Bangladesh
 02 Nov 19, 10:20 PM
 105           
 0
 02 Nov 19, 10:20 PM

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে ডিসি বরাবরে এক অভিমানি মুক্তিযোদ্ধার চিঠি॥

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে ডিসি বরাবরে এক অভিমানি মুক্তিযোদ্ধার চিঠি॥

নিউজ ডেস্কঃ প্রায় দুই বছর আগে পঞ্চগড়ের আটোয়ারীতে এক নিয়োগ পরীক্ষায় ছেলের চাকরি না হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন সলিম উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা। আবেদন সূত্রে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কাটালী মীরপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন ছেলের চাকরি না হওয়ায় মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) এ আবেদন করেন তিনি।  আবেদনে মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন বলেন, আটোয়ারী উপজেলায় ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষায় তার ছেলে সাহিবুল ইসলাম আবেদন করেন। কিন্তু ওই নিয়োগে মুক্তিযোদ্ধার কোটা না মেনে কমিটি অন্য এক প্রার্থীকে নিয়োগ দেন। পরে নিয়োগে অনিয়মের অভিযোগে কমিটির সভাপতি আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি বিচারাধীন অবস্থায় প্রভাবশালী মহল প্রত্যাহার করে নিতে তাকে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। এ কারণে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে দাবি করে নিয়োগে অনিয়মের বিচার না হলে মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মান দিতে নিষেধ করেন। শনিবার (২ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন জানান, ঘুষ দিতে পারিনি বলে ওরা আমার ছেলের চাকরি দেয়নি। যারা টাকা দিয়েছে তাদের চাকরি হয়েছে। তাই এ আবেদন করেছি। পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন জানান, ছেলের চাকরি হয়নি বলে একজন মুক্তিযোদ্ধা অনিয়মের অভিযোগ করেছেন। এ বিষয়ের প্রকৃত সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন