News71.com
 Bangladesh
 02 Nov 19, 10:17 PM
 106           
 0
 02 Nov 19, 10:17 PM

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন নয় যে বিদেশ পাঠাতে হবে॥ওবায়দুল কাদের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন নয় যে বিদেশ পাঠাতে হবে॥ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেডিকেল বোর্ড বলছে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি।  শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন বাস্তবায়ন হওয়া সড়ক পরিবহন নিরাপত্তা আইন এর কার্যকরের ব্যাপারে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। বেগম জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সাথে বিএনপি'র বক্তব্যের কোন মিল নেই। বেগম জিয়ার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছেন। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন