News71.com
 Bangladesh
 02 Nov 19, 10:09 PM
 71           
 0
 02 Nov 19, 10:09 PM

বনানীতে ব্যাংকক হসপিটালের নতুন কার্যালয় উদ্বোধন॥

বনানীতে ব্যাংকক হসপিটালের নতুন কার্যালয় উদ্বোধন॥

নিউজ ডেস্কঃ ঢাকার বনানীর ১১ নং সড়কে চান্দিওয়ালা ম্যানশনে ব্যাংকক হসপিটালের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে।  সম্প্রতি হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও লাইফ অ্যান্ড হেলথের চেয়ারম্যান ড. শক্তি রঞ্জন পাল এই কার্যালয়ের উদ্বোধন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধ্যমে আন্তর্জাতিক রেফারেল হসপিটাল অফিসের সব পরিসেবা এবং জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা আগের চেয়ে বিস্তৃত পরিসরে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকক হসপিটাল বাংলাদেশ কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা. নিলাঞ্জন সেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল হক, নির্বাহী পরিচালক কাজি শাহরান সাইফসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন