News71.com
 Bangladesh
 02 Nov 19, 12:32 PM
 99           
 0
 02 Nov 19, 12:32 PM

পদ্মাসেতু বাস্তবায়নের সময় আর বাড়ানো যাবে না॥ আইএমইডি মহাপরিচালক  

পদ্মাসেতু বাস্তবায়নের সময় আর বাড়ানো যাবে না॥ আইএমইডি মহাপরিচালক   

নিউজ ডেস্কঃ এখন পর্যন্ত চারবার সময় বাড়ানো হয়েছে স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের। এবার একধাপে সময় বাড়ছে দেড় বছর। অর্থাৎ, নতুন নির্ধারিত সময় অনুযায়ী প্রকল্পটি সম্পন্ন হবে ২০২১ সালের জুন মাসে। আগে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সম্পন্ন হওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। জুন ২০২১ সালের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করতে হবে। জনগণের জন্য প্রকল্পটি এ সময়সীমার মধ্যে উন্মুক্ত করতে হবে মর্মে শর্ত জুড়ে দিয়ে চতুর্থবারের মতো অনুমতি দিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এর পরে পদ্মাসেতু প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সংস্থাটি ।

সূত্র জানায়, চলতি বছরের ২৯ আগস্ট আইএমইডির পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের-২ (পরিবহন) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সেতুর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পর পরিবীক্ষণ প্রতিবেদনও জারি করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানোর প্রস্তাব আসে আইএমইডিতে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানোর বিষয়ে পর্যালোচনার জন্য একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধি, পরিকল্পনা কমিশনের প্রতিনিধি ও প্রকল্পের উপ-পরিচালক অংশ নেন। এই ফলোআপ সভায় সিদ্ধান্ত হয় শেষবারের মতো প্রকল্পের সময় ২০২১ সালের জুন পর্যন্ত বাড়ানো যেতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন