News71.com
 Bangladesh
 01 Nov 19, 08:59 PM
 98           
 0
 01 Nov 19, 08:59 PM

আগামীকাল শনিবার বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি॥  

আগামীকাল শনিবার বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি॥   

নিউজ ডেস্কঃ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আগামীকাল শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্কাইপি ভিডিওতে যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি, ছাত্রদলের বিদ্যমান সমস্যাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, তার মুক্তির জন্য আইনগত দিক, আন্দোলনের গতি প্রকৃতি ছাড়াও সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন