News71.com
 Bangladesh
 31 Oct 19, 07:37 PM
 64           
 0
 31 Oct 19, 07:37 PM

চালককে ফাঁসি দিলেই দুর্ঘটনা বন্ধ হবে না ॥ শাজাহান খান

চালককে ফাঁসি দিলেই দুর্ঘটনা বন্ধ হবে না ॥ শাজাহান খান

নিউজ ডেস্কঃ চালক বা শ্রমিককে সাজা কিংবা ফাঁসি দিলেই সড়কে দুর্ঘটনা বন্ধ হবে না। যারা এ অলিক কল্পনা করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। পাশাপাশি নতুন সড়ক পরিবহন আইন-২০১৮তে কিছু অসামঞ্জস্য রয়ে গেছে। মালিক-শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট আপত্তি আছে এমন ধারাগুলো বিবেচনায় নেওয়া হোক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংগঠনটির কার্যকরী সভাপতি শাজাহান খান।

তিনি বলেন, রেলপথের ওপর যখন পথচারী মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে, এর জন্য কি রেলগাড়ির চালক দায়ী হয়? তাহলে সড়কে দ্রুতগামী যানবাহনের সামনে কেউ মোবাইল ফোন কানে আনমনা হয়ে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটালে এর দায়ভার কি চালককে নিতে হবে? শাজাহান খান বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার দাবি। দুর্ঘটনায় শুধু পথচারী নয়, চালকও নিহত হয়। অন্যায় হলে শাস্তি হবে। তাই বলে অন্যের দোষ সব চালক-শ্রমিক কেন নেবে?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন