
নিউজ ডেস্কঃ ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ এক নারীসহ ভারতীয় তিন নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন- বিধান চন্দ্র দাশ (৪৪), তার স্ত্রী স্বপ্না বালা দাশ (৩৫) এবং ছেলে নিলয় চন্দ্র দাশ (১৩)। তারা ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলার ধনশিবি মহকুমার চুঙাজান থানার কিয়াজু গাও এর বাসিন্দা। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠালে আদালত স্বামী-স্ত্রী দুইজনকে জেলহাজতে ও ছেলেকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন সত্যনগর গ্রাম থেকে বিজিবির সুবার বাজার সীমান্ত ফাঁড়ির জোয়ানরা তাদের আটক করে। পরে বুধবার বিজিবির সুবার বাজার সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কমলেশ চন্দ্র রায় বাদী হয়ে ১৯৫২ সলের ‘দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট’ এর ৪ ধারায় পরশুরাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।