News71.com
 Bangladesh
 31 Oct 19, 10:59 AM
 76           
 0
 31 Oct 19, 10:59 AM

নতুন করে ১৮ হাজার শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হবে॥

নতুন করে ১৮ হাজার শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হবে॥

নিউজ ডেস্কঃ ১৮ হাজার শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন জাতীয়করণ হওয়া স্কুলে এ শিক্ষকদের পদায়ন ও তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলমান কার্যক্রমের আওতায় এ পরিকল্পনা বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। বৈঠকে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম এবং ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বৈঠকে দেশের ৬৪ জেলায় চলমান মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কার্যক্রমের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তদারকির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়। ২১ লাখ জনসাধারণকে স্বাক্ষর জ্ঞানসম্পন্ন করে তোলা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।বৈঠকে কমিটির সভাপতি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের দরদ দিয়ে শিক্ষাদানের প্রতি গুরুত্বারোপ করেন। সভাপতি বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর মূলভিত্তি। সে কারণে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে।সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা হিসাবে সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে বলে স্থায়ী কমিটি সুপারিশ করে। বৈঠকে জানানো হয়, ১৮ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান। নব্য জাতীয়করণকৃত স্কুলে এসব শিক্ষককে পদায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলারও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন