News71.com
 Bangladesh
 31 Oct 19, 10:54 AM
 67           
 0
 31 Oct 19, 10:54 AM

মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডাদেশ বহাল॥

মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডাদেশ বহাল॥

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খালাস চেয়ে আজহারুল ইসলামের আপিল খারিজ করে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১০ জুলাই এ আপিলের ওপর শুনানি শেষে সিএভি (রায় ঘোষণার জন্য অপেক্ষমান) রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।১৮ জুন আপিলের ওপর শুনানি শুরু হয়। আসামিপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু হয়েছিল। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন