News71.com
 Bangladesh
 30 Oct 19, 10:38 PM
 69           
 0
 30 Oct 19, 10:38 PM

স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা ॥ অবশেষে শ্রীঘরে

স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা ॥ অবশেষে শ্রীঘরে

নিউজ ডেস্কঃ যশোরের চৌগাছা উপজেলায় প্রাইভেটকারে করে ভারতীয় ফেনসিডিল পাচারকালে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা শহরের ভাস্কর্য মোড় থেকে এ দম্পতিকে আটক করা হয়। আটকরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামাউদ্দি গ্রামের কালাম হোসেন (৩৫), তার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও প্রাইভেটকার চালক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রৌহা গ্রামের রবিউল আউয়াল (৩০)। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ এক দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের গাড়ি থেকে ৩৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে। প্রাথমিক স্বীকারোক্তিতে আটক কালাম জানান, দীর্ঘদিন ধরেই তারা যশোরের বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন