
নিউজ ডেস্কঃ ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত কাউন্সিলর ব্রান্ট টি ক্রিসটানসেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৩০ অক্টোবর) দলটির বনানীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা ।