News71.com
 Bangladesh
 30 Oct 19, 06:45 PM
 77           
 0
 30 Oct 19, 06:45 PM

আমরণ অনশনে ছাত্রদলের বিবাহিত পদপ্রত্যাশীরা॥দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুমকি

আমরণ অনশনে ছাত্রদলের বিবাহিত পদপ্রত্যাশীরা॥দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুমকি

নিউজ ডেস্কঃ ছাত্রদলের রাজনীতি করার সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু বিবাহিত থাকার অভিযোগে ছাত্রদলের আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে তাদের বাদ না দেওয়ার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে তারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। ছাত্রদলের বিগত কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান বলেন, আমাদের কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

আরাফাত বিল্লাহ ছাত্রদলের বিগত কাউন্সিলে সভাপতি পদে মনোনয়নপত্র তুললেও বিবাহিত হওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। ছাত্রদলের একাধিক বিবাহিত নেতা বলেন, ছাত্রদলের কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ক্ষেত্রে বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না বলে শর্ত আরোপ করা হয়েছিল। পূর্ণাঙ্গ কমিটিতে তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে তখন কোনো শর্ত দেওয়া হয়নি। এখন দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি যখন পূর্ণাঙ্গ করা হচ্ছে, তখন এই ইস্যুটি সামনে আনা হয়েছে। এ ব্যাপারে আমরা ছাত্রদলের কাউন্সিলে দায়িত্বপালনকারী সংগঠনটির সাবেক নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সমাধান দিতে পারেননি। তারা (সাবেক নেতারা) আমাদের বলেছেন, ছাত্রদলের নির্বাচন পরিচালনার ওই কমিটি পরবর্তীতে ভেঙে দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে তাদের ডাকলে তখন বিষয়টি তাকে বলবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন