News71.com
 Bangladesh
 30 Oct 19, 06:38 PM
 80           
 0
 30 Oct 19, 06:38 PM

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা ১৭ নভেম্বর॥

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা ১৭ নভেম্বর॥

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বর। এক তথ্য বিবরণীতে মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদফতর www.dpe.gov.bd এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের www.mopme.gov.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০১০ সালে ইবতেদায়িতে এই পরীক্ষা শুরু হয়। প্রথম দুই বছর বিভাগ ভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। ২০১৩ সাল থেকে এ পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন