News71.com
 Bangladesh
 30 Oct 19, 01:32 PM
 185           
 0
 30 Oct 19, 01:32 PM

পেঁপের ভেতর ধবধবে সাদা পেঁপে॥

পেঁপের ভেতর ধবধবে সাদা পেঁপে॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে একটি পেঁপের ভেতরে মিলেছে আরেকটি পেঁপে। সোমবার সন্ধ্যায় শহরের মোকাদ্দেস হায়াত মিলনের নিজের গাছের পেঁপে কাটলে সেটির ভেতর আরেকটি পেঁপে পাওয়া যায়। ভেতরে পাওয়া পেঁপেটি ধবধবে সাদা। মিলনের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা আলম বলেন, পেঁপেটি কাটার পর ভেতরে থেকে বের হয় আরেকটি ছোট পেঁপে। সূর্যের আলোর অভাবে গায়ের রং ছাড়া সব কিছুই স্বাভাবিক রয়েছে। কিন্তু বড় পেঁপেটিরও সব কিছু ঠিক থাকলেও তার ভেতরে কোনো বীজ ছিল না। তবে ছোট পেঁপেটি কাটলে তার ভেতরে ছোট ছোট বীজ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এসএম সারওয়ার হোসেন বলেন, দুইটি কারণে এমনটি হতে পারে। একটি নিষেকঘটিত ত্রুটি। বীজ ফলের ভিতরে গজিয়ে দুটি বীজের নিষেক একই সঙ্গে ঘটলে একটি ভ্রূণের ভিতর অন্য ভ্রূণটি ঢুকে পড়ে। ফলে ভ্রূণটি ফলে রূপান্তরিত হয়। এটি একটি ব্যতিক্রম ঘটনা। ইংরেজিতে এ ঘটনাকে ‘ভিভিপেরাস’ বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন