News71.com
 Bangladesh
 30 Oct 19, 10:50 AM
 65           
 0
 30 Oct 19, 10:50 AM

রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু॥

রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম সজল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সজলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সানজিদা আক্তার দোলন জানান, সজলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সজল তার সঙ্গে দেখা করতে রায়েরবাজার ব্রিজের কাছে আসে। সেখানেই দাঁড়িয়ে তারা দু’জন কথা বলছিল। এসময় কয়েকজন কিশোর তাকে উত্ত্যক্ত করে। পরে সজল এর প্রতিবাদ করায় ওই কিশোরদের মধ্যে একজন সজলকে চড় মারে। এরপর ওই কিশোরেরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে সজল তার কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে এনে ওই কিশোরদের আবার খুঁজে মারধর করে। পরে ওই কিশোররা দলবলে এসে সজলকে বাঁশ দিয়ে পেটায় ও ছুরিকাঘাত করে। এরপর আহত অবস্থায় সজলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন