News71.com
 Bangladesh
 29 Oct 19, 07:26 PM
 235           
 0
 29 Oct 19, 07:26 PM

সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতায় টেস্ট খেলা দেখতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতায় টেস্ট খেলা দেখতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

নিউজ ডেস্কঃ সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্টের আমন্ত্রণে ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে যাবেন তিনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান। সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণ বিষয়ে শেখ হাসিনা বলেন, সৌরভ আমার সাথে ফোনে কথা বলেছে। আমাকে দাওয়াত দিল। আমি যেন যাই। কলকাতায় যেন থাকি। আমি বলছি আমি আসব। এটা প্রধানমন্ত্রীর দাওয়াত না, মুখ্যমন্ত্রীর দাওয়াতও না। একজন বাঙালি দাওয়াত দিয়েছে আমি যাব। উদ্বোধনী অনুষ্ঠান দেখব, বিকেলে চলে আসব। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা সংবাদিকদের সামনে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাকুতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে গত রোববার (২৭ অক্টোবর) ঢাকায় ফিরেন প্রধানমন্ত্রী। ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এছাড়া ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদসহ অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন