News71.com
 Bangladesh
 29 Oct 19, 10:47 AM
 119           
 0
 29 Oct 19, 10:47 AM

গত চার বছরে আমি খুবই স্যাটিসফায়েড ॥ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব

গত চার বছরে আমি খুবই স্যাটিসফায়েড ॥ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্কঃ প্রশাসনের শীর্ষ পদে মন্ত্রিপরিষদ সচিব হিসাবে শেষ কর্মদিবস পার করলেন মোহাম্মদ শফিউল আলম। সোমবারই (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করে শফিউল আলম এদিনও সাংবাদিকদের ব্রিফ করেন। পুরো চার বছর মন্ত্রিপরিষদ সচিব হিসাবে দায়িত্ব পালনের পর মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসাবে যোগ দিচ্ছেন শফিউল আলম। আর নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসাবে যোগ দিচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শেষ কর্মদিবসে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এই পদে চার বছর দায়িত্ব পালনের তার স্মৃতি চারণ করেন।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব হিসাবে আমার আজ শেষ সেশন ছিল, তাই মন্ত্রিসভা আমাকে ধন্যবাদ জ্ঞাপন করে। শফিউল আলম বলেন, আমি আজকে ঠিক চার বছর পূর্ণ করলাম। ২০১৫ সালের ২৯ অক্টোবর শুরু করেছি, ২৮ অক্টোবর শেষ করলাম। একজন আমলা হিসাবে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সময় পার করা নিয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ‘আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, খুব স্বাচ্ছন্দ্য ফিল করেছি আপনাদের সঙ্গে কাজ করতে। আপনারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, আমরা সরকারি কাজ করি এ রকম কখনও মনে হয়নি। আমরা একসঙ্গে একই কলিগের মতো কাজ করেছি। সবাই মিলে কাজ করেছি। আপনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন