News71.com
 Bangladesh
 28 Oct 19, 07:34 PM
 202           
 0
 28 Oct 19, 07:34 PM

ঘরে বসে ওষুধ কিনুন ‘ওষুধওয়ালা ডটকমে’ ॥

ঘরে বসে ওষুধ কিনুন ‘ওষুধওয়ালা ডটকমে’ ॥

নিউজ ডেস্কঃ ব্যস্ত নগরজীবনে ঘরে বসেই কেনাকাটার উপায় করে দিয়েছে অনলাইন শপিং সাইটগুলো। যানজট ঠেলে বাজারে না গেলেও চলবে। শুধু থাকতে হবে ইন্টারনেট সংযোগ। এখন সব কিছু অনলাইনে কেনা সম্ভব। তাই তো ঘরে বসে ওষুধ কেনার সুবিধা দিচ্ছে ‘ওষুধওয়ালা ডটকম’। অনেক সময় ওষুধ ফার্মেসি খুঁজতে খুঁজতে ওষুধের প্রয়োজনই শেষ হয়ে যায় বা খুব বেশি দেরি হয়ে যায়। এমন সময় ওষুধওয়ালা ডটকমে ওষুধ অর্ডার করলে ঘরে বসেই সহজেই মিলবে প্রয়োজনীয় সকল ওষুধ। ‘ওষুধওয়ালা ডটকমের’ ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপসের মাধ্যমেও ওষুধ অর্ডার করা যাবে। রয়েছে হটলাইন নম্বরও। ২৪ ঘণ্টা ফোন করে ওষুধ অর্ডার করা যাবে। ওষুধওয়ালা ডটকমের প্রধান নির্বাহী শাকিল আহম্মদ ভূঁইয়া বলেন, ‘মানুষের সময় বাঁচাতে এবং সঠিক ওষুধ খোঁজে পাওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা মনে করি অনলাইনে ওষুধ খোঁজে পেলে মানুষের অনেক ভোগান্তি কমবে। নিজেদের প্রয়োজনীয় ওষুধ ওয়েবসাইট থেকে বাছাই ছাড়াও প্রেসক্রিপশনের ছবি আপলোড করে ক্রেতারা ওষুধওয়ালা ডটকমের (www.oshudhwala.com) মাধ্যমে ওষুধ কিনতে পারবেন। ওষুধওয়ালা ডটকমে চলছে বিশেষ অফার ১ হাজার টাকার উপরে ওষুধ অর্ডার করলে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন