News71.com
 Bangladesh
 28 Oct 19, 07:20 PM
 78           
 0
 28 Oct 19, 07:20 PM

রাজধানীর আদাবরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু॥

রাজধানীর আদাবরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর আদাবরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। রোববার (২৭ অক্টোবর) ভোরে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, রোববার ভোর ৪টার দিকে আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী (২৫) ও এক পুরুষের (৫৫) মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। তবে আশেপাশের লোকজনের কাছে থেকে জানতে পেরেছি শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তার রং সাইড দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, তার ভ্যানে এক নারী ছিলেন। এসময় একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন