News71.com
 Bangladesh
 28 Oct 19, 06:57 PM
 153           
 0
 28 Oct 19, 06:57 PM

বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগোতে পারে না ॥ আমির হোসেন আমু  

বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগোতে পারে না ॥ আমির হোসেন আমু   

নিউজ ডেস্কঃ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। সরকারের পক্ষ থেকে শিক্ষাকে আধুনিক করার সব রকম চেষ্টা করা হচ্ছে। শিক্ষকরা বিজ্ঞান সামগ্রী ব্যবহার করে আগামী দিনের কর্ণধার তৈরি করতে পারেন। গতকাল রবিবার (২৭ অক্টোবর) নলছিটি পৌরসভা মিলনায়তনে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও মাদ্রাসা)মাঝে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ আনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এ কথা বলেন ।

তিনি বলেন, ‘শিক্ষানীতি প্রণয়ন করার সময় কেউ কেউ এর বিরোধিতা করে বলেছিল— শিক্ষানীতি বাস্তবায়ন হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে। অথচ আজ আমরা দেখছি, মাদ্রাসা শিক্ষা ব্যাপকতা লাভ করেছে। মাদ্রাসা শিক্ষার্থীরা আজ বিভিন্ন স্থানে সফলতার পরিচয় দিচ্ছে।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন