News71.com
 Bangladesh
 27 Oct 19, 09:45 PM
 118           
 0
 27 Oct 19, 09:45 PM

পিরোজপুরের ইন্দুরকানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার॥

পিরোজপুরের ইন্দুরকানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি ধান ক্ষেত থেকে মো. সাগর মুন্সি (২২) নামে এক যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টেবার) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ নিহতের খালাতো ভাই মো. আজাদ মোল্লাকে (১৯) আটক করেছে। নিহত সাগর বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সুতালরি গ্রামের আমজাদ মুন্সির ছেলে ও ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের উমেদপুর গ্রামের স্কুলছাত্র বহুল আলোচিত সালাউদ্দিন হত্যা মামলার ৯ নম্বর আসামি। এ ঘটনায় আটক আজাদ মোল্লা ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পূর্ব বাড়ৈখালী গ্রামের মৃত জলিল হোসেন মোল্লার ছেলে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, প্রায় এক সপ্তাহ আগে সাগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর বাড়ৈখালী গ্রামে শ্বশুর নজরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। পরে গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ হন মর্মে গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নিহতের শাশুড়ি ফাহিমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে স্থানীয়দের কাছে জিজ্ঞাবাদের একপর্যায় নিহত সাগরের খালাতো ভাই আজাদকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি সাগরকে হত্যা করে মরদেহ গুমের কথা জানান। সে অনুযায়ী সাগরের মরদেহ উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দরিচর ইকরবুনিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন