
নিউজ দেস্কঃ সিচেলেসের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশি প্রতিটি শ্রমিক ৪০০ থেকে ৫০০ ডলার বেতন পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, সম্প্রতি সিচেলসের সঙ্গে বাংলাদেশের শ্রমিক পাঠানোর ব্যাপারে চুক্তি হয়েছে। বাংলাদেশের দক্ষ ও যোগ্যকর্মীরা স্বল্প খরচে সিচেলেসে যেতে পারবেন। রোববার (২৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সদ্য স্বাক্ষরিত হওয়া বাংলাদেশ-সিচেলেস শ্রম সহযোগিতা চুক্তির বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।