News71.com
 Bangladesh
 27 Oct 19, 07:24 PM
 82           
 0
 27 Oct 19, 07:24 PM

ডাউন সিনড্রোম বৈশিষ্ট সম্পন্য শিশুদের স্বতঃস্ফূর্ত বিকাশের সুযোগ দিতে হবে॥ডাঃ মোহিত কামাল

ডাউন সিনড্রোম বৈশিষ্ট সম্পন্য শিশুদের স্বতঃস্ফূর্ত বিকাশের সুযোগ দিতে হবে॥ডাঃ মোহিত কামাল

নিউজ ডেস্কঃ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের স্বতঃস্ফূর্তভাবে বিকাশের সুযোগ দেওয়ার জন্য অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন। 'অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০১৯' উপলক্ষে জাতীয় পর্যায়ে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা, গ্রহণযোগ্যতা, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যৌথভাবে চতুর্থবারের মতো এ কর্মসূচির আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার হাকিম আরিফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ নাঈম, সুইট বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান মুনির ও আরটিভির ক্রিয়েটিভ ডিরেক্টর প্রোগ্রাম সৈয়দা মুনিরা ইসলাম। মোহিত কামাল বলেন, প্রত্যেকটা মানুষের পরিচর্যা করতে হবে। ক্রোমোজোমের কারণে আপনার সন্তান এই বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে। এটা কোনো রোগ নয়, শুধু রোগীর জন্য সেবা করতে হবে তা হতে পারে না। সবার মানসিক পরিচর্যা দরকার, মানসিক স্বাস্থ্য ছাড়া কোনো স্বাস্থ্য হতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন