News71.com
 Bangladesh
 26 Oct 19, 09:56 PM
 114           
 0
 26 Oct 19, 09:56 PM

রেলের টিকিট কালোবাজারি॥দুই সদস্য গ্রেফতার

রেলের টিকিট কালোবাজারি॥দুই সদস্য গ্রেফতার

নিউজ ডেস্কঃ রেলওয়ের পূর্বাঞ্চলের সিলেট স্টেশন থেকে ২২ টিকিটসহ দু’জনকে গ্রেফতার করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২৬ অক্টোবর) সকালে সিলেট জিআরপি থানায় ওই দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেফতার দুইজন হলেন রিফাত আব্দুল্লাহ (২২) ও হাফিজুর রহমান(২২)। তাদের বাসা সিলেট রেলওয়ে স্টেশন এলাকায়। সিলেট স্টেশনের আরএনবির উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যারা ভর্তি পরীক্ষা দিতে এসেছিল, তাদের টার্গেট করে তারা উচ্চমূল্যে টিকিট বিক্রি করছিল। এ সময় তাদের কাছে মোবাইলে ১৬টি টিকিট ও পকেটে ছয়টি টিকিট পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন