News71.com
 Bangladesh
 26 Oct 19, 11:41 AM
 106           
 0
 26 Oct 19, 11:41 AM

আগামীকাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ॥  

আগামীকাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ॥   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান সফর শেষ করে সিঙ্গাপুরে পৌঁছেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নন্বর-এসকিউ ৬৩১) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫) চেঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতি সিঙ্গাপুরে দুইদিনের যাত্রাবিরতি করবেন। আগামীকাল রবিবার (২৭ অক্টোবর) তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে ।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। তিনি ইয়র্ক হোটেল সিঙ্গাপুরে অবস্থান করবেন। এর আগে রাষ্ট্রপতি সকাল ৯টায় (স্থানীয় সময়) জাপানের রাজধানী টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। এর আগে গত রবিবার (২০ অক্টোবর) বিকালে ৮ দিনের সফরে রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করেন। সোমবার তিনি জাপানে পৌঁছান। জাপান সফরকালে রাষ্ট্রপতি সেইডেন স্টেট হলে জাপানের ১২৬তম সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় দুই হাজার নেতা ও প্রতিনিধি যোগ দেন। মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মীনি রাশিদা খানম এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন