
নিউজ ডেস্কঃ ১২তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী নৌবাহিনীর কৃতি সাঁতারু মাহফুজা খাতুন শীলাসহ ৩ ক্রীড়াবিদকে ফ্ল্যাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবনে খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে এই ফ্ল্যাট হস্তান্তর করেন তিনি। উপহারপ্রাপ্ত অপর দুই ক্রীড়াবিদ হলেন সেনাবাহিনীর কৃতি শুটার শাকিল আহমেদ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি ভার উত্তোলক মাবিয়া আক্তার ।জানা গেছে, উপহার প্রদানকালে খেলোয়াড়দের অনুশীলনের বিষয়ে বিস্তারিত খোঁজ- খবর নেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তাদেরকে আরও একনিষ্ঠতার সঙ্গে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। এ ছাড়াও তাদের নিরাপত্তা ও পর্যাপ্ত অনুশীলনের সুবিধার্থে রাজধানী ঢাকায় তাদের জন্য আবাসন সুবিধা প্রদানের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী ।