News71.com
 Bangladesh
 25 Oct 19, 11:45 AM
 113           
 0
 25 Oct 19, 11:45 AM

মালয়েশিয়ায় বজ্রপাতে ১ বাংলাদেশি নিহত॥

মালয়েশিয়ায় বজ্রপাতে ১ বাংলাদেশি নিহত॥

নিউজ ডেস্কঃ সংসারে স্বচ্ছলতা ফেরাতে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা গ্রামের সোনা প্রামাণিকের ছেলে ফরিদুল ইসলাম (৩৫)। স্বপ্ন ছিল পরিবারের সবার মুখে হাসি ফুটাবেন, ছেলে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবার আগেই যেন সব শেষ হয়ে গেল। মালয়েশিয়ায় এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদুল । ফরিদুলের মৃত্যুর সংবাদে মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটিসহ গ্রামের বাড়িতে শোকের মাতম নেমে আসে। তার এই অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না স্বজনরা। নিহত ফরিদুলের ভাই নজরুল ইসলাম জানান, ধার-দেনা করে জীবিকার সন্ধানে প্রায় ৪ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদুল। তার আয়ে সংসারে ফিরেছিল স্বচ্ছলতা। কিন্তু তার এই অকাল মৃত্যুতে সব যেন শেষ হয়ে গেল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন