News71.com
 Bangladesh
 25 Oct 19, 11:41 AM
 67           
 0
 25 Oct 19, 11:41 AM

ন্যাম শীর্ষ সন্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥  

ন্যাম শীর্ষ সন্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥   

নিউজ ডেস্কঃ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদানে ৪দিনের সরকারি সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে বাকুর হোটেল হিল্টনে নিয়ে যাওয়া হয়। আজারবাইজান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন ।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বাকুর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুইদিনের সম্মেলন আগামী ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অন্যান্য সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেবেন। আজ (শুক্রবার) বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার ন্যাম নেতাদের অভ্যর্থনা জানাবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন