News71.com
 Bangladesh
 24 Oct 19, 09:59 PM
 130           
 0
 24 Oct 19, 09:59 PM

রবির কাছে বিটিআরসির পাওনা বিষয়ে হাইকোর্টের আদেশ ৩ নভেম্বর॥

রবির কাছে বিটিআরসির পাওনা বিষয়ে হাইকোর্টের আদেশ ৩ নভেম্বর॥

নিউজ ডেস্কঃ বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটার কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮শ ৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের ওপর আদেশ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ৩ নভেম্বর, রোববার দিন রেখেছেন। রবির আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম বলেন, গত রোববার (২০ অক্টোবর) হাইকোর্ট আমাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিষেধাজ্ঞার আবেদনের ওপর আদেশের জন্য ২২ নভেম্বর মঙ্গলবার দিন রেখেছিলেন। ওইদিন এটা পিছিয়ে ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় রেখেছেন। আজ এটি পিছিয়ে আবার ৩ নভেম্বর দিন রেখেছেন। ২০ অক্টোবর ব্যারিস্টার কাজী এরশাদুল আলম জানান, গত বছরের ৩১ জুলাই ৮শ ৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে। একই সঙ্গে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। ‘পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রবি। ২০ অক্টোবর রোববার হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন