
নিউজ ডেস্কঃ যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রমনা থানার অস্ত্র ও মাদক মামলায় গত ১৫ অক্টোবর সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অপরদিকে, সম্রাটের আইনজীবীরা জামিন আবেদন করেন তার। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।