News71.com
 Bangladesh
 24 Oct 19, 07:07 PM
 109           
 0
 24 Oct 19, 07:07 PM

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার আশা সংসদীয় কমিটির ।।

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার আশা সংসদীয় কমিটির ।।

নিউজ ডেস্কঃ ক্যাসিনো, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু। কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৈঠকে অংশ নেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকের শুরুতে ক্যাসিনো, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে স্থায়ী কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন