News71.com
 Bangladesh
 24 Oct 19, 02:07 PM
 103           
 0
 24 Oct 19, 02:07 PM

জনগণ মুক্তির প্রহর গুনছে ॥ মির্জা ফখরুল

জনগণ মুক্তির প্রহর গুনছে ॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অগণতান্ত্রিক পন্থায় জোর করে রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকারের কবল থেকে জনগণ মুক্তির প্রহর গুনছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ধারাবাহিকভাবে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। অপহরণ, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও নির্দয়ভাবে গুম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার (২৩ অক্টোবর) রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও রাজস্থলী উপজেলা বিএনপির সহ-সভাপতি জনপ্রিয় নেতা দীপময় তালুকদারকে অপহরণের পর বুধবার তার মরদেহ উদ্ধার বর্তমান সরকারের আমলে গুপ্তহত্যার আরও একটি নির্মম সাক্ষী। এছাড়া কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাইকে মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেলেও তাকে আটকের খবর অস্বীকার করা বর্তমান নিষ্ঠুর শাসনের আরেকটি উদ্বেগজনক চিত্র। বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের অমানবিক গুম, খুনকে সরকার নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে। বর্তমানে সারাদেশে ভয়ের যে সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে তা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন