
নিউজ ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ মোহাম্মদ আরমান (২৯) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। আরমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পেন্ডাইর পাড়া (উত্তর পদুয়া) গ্রামের মনির আহমদের ছেলে। বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, দুপুরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে (বিজি ০২৩৬) সিলেট থেকে ঢাকায় আসেন আরমান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ওয়েস্ট ব্যান্ড থেকে বিশেষ কায়দায় লুকানো ২০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।