News71.com
 Bangladesh
 23 Oct 19, 11:51 AM
 114           
 0
 23 Oct 19, 11:51 AM

দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুরোপুরি বেকারমুক্ত হবে ।।

দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুরোপুরি বেকারমুক্ত হবে ।।

নিউজ ডেস্কঃ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেছেন, একটা সময় আসবে বাংলাদেশ পুরোপুরি বেকারমুক্ত হবে। এজন্য চাকরিপ্রার্থীদের দক্ষতা অর্জনের দিকে নজর দিতে হবে। এ কাজটি অনেক বড় এবং চ্যালেঞ্জিং। মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে ‘কারিগরি চাকরি মেলা ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রথমবারের মত দু’দিনব্যাপী এ মেলার আয়োজন করে বিডিজবস.কম। ফারুক হোসেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে চাকরির বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এখন অনেকেই সাদামাটা শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীদের চাকরি দিতে পারছেন না। সবাই (প্রতিষ্ঠানগুলো) কারিগরি ও দক্ষকর্মী চাচ্ছে। প্রতিষ্ঠানগুলো এখন তাদের ওয়েব পেজ বা চাকরির বিজ্ঞাপনে কী ধরনের দক্ষ জনবল লাগবে তাও উল্লেখ করে দিচ্ছে। হাজার হাজার ধরনের স্কিল বা দক্ষতা আছে। যে চুল কাটে তাকেও দক্ষ হতে হবে। যে চালক, শুধুমাত্র তার লাইসেন্স যথেষ্ট নয়, তাকেও দক্ষ হতে হবে। এছাড়াও বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভাষাগত দক্ষতা যুক্ত হবে। এভাবে আমরা স্কিলটাকে ডেভেলপ করতে চাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মুশেকুর রহমান খান, বিডিজবসের পরিচালক প্রকাশ রায় চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন