News71.com
 Bangladesh
 23 Oct 19, 11:41 AM
 54           
 0
 23 Oct 19, 11:41 AM

নিজেকে একজন সংবাদকর্মী দাবী করলেন তথ্যমন্ত্রী॥

নিজেকে একজন সংবাদকর্মী দাবী করলেন তথ্যমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমার সাংবাদিক হিসেবে চাকরি করার সুযোগ না হলেও আমি সংবাদকর্মী হিসেবে কাজ করি ১৬ বছর বয়স থেকে। সাড়ে ১৫ বছর বয়সে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই। তখন থেকে প্রেস রিলিজ লিখি। রিকশা, সাইকেল ও বাসে চড়ে সেই প্রেস রিলিজ চট্টগ্রাম শহরের পত্রিকার কার্যালয়ে বিলিয়ে আসতাম। সুতরাং আমিও একজন সংবাদকর্মী। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা আজকাল অনুসন্ধানী সাংবাদিকতা দেখতে পাইনা। আমি অনেক প্রতিবেদন দেখি, অনেক পত্রিকার সম্পাদককে ফোনও দিয়েছি। আমি বলি, যিনি প্রতিবেদন করেছেন তিনি অসাধারণ রিপোর্ট করেছেন। প্রতিবেদন পড়ে সম্পাদককে ফোনে বলি- অনেক ভালো প্রতিবেদন হয়েছে। রাস্তার পাশে একজন মানুষ বসে আছে। দুঃখ বেদনার কথা কেউ শোনেনা। কারও শোনার আগ্রহ নেই। তার দিকে তাকানোর কারও সময় নেই। কিন্তু একজন সাংবাদিক আমি পত্রিকার নাম বলতে চাইনা। প্রতিবেদনের মাধ্যমে আমি সেই মানুষের দুঃখের কথা বুঝতে পেরেছি। আমি সেদিন পত্রিকার প্রতিবেদন পড়ে সেই পত্রিকার সাংবাদিকসহ সেই মানুষকে বাসায় ডেকে এনেছিলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন