News71.com
 Bangladesh
 22 Oct 19, 07:38 PM
 81           
 0
 22 Oct 19, 07:38 PM

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দিতে ফ্রান্সের প্রতি বাংলাদেশের আহ্বান॥

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দিতে ফ্রান্সের প্রতি বাংলাদেশের আহ্বান॥

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি চাপ দেওয়ার জন্য ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান তিনি। ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান ড. মোমেন। মঙ্গলবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী। ড. মোমেন এসময় রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের প্রতিও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বিনিয়োগ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী অবকাঠামো, আইসিটি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি খাতে বিনিয়োগের জন্য ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন