News71.com
 Bangladesh
 22 Oct 19, 11:15 AM
 76           
 0
 22 Oct 19, 11:15 AM

ঐক্যফ্রন্টের সমাবেশ স্থগিত সত্তেও সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তালা ।।

ঐক্যফ্রন্টের সমাবেশ স্থগিত সত্তেও সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তালা ।।

নিউজ ডেস্কঃ অনুমতি না পাওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা তাদের পূর্বঘোষিত গণ শোক সমাবেশ অনুষ্ঠানটি স্থগিত করলেও রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল। আজ সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, বিভিন্ন প্রবেশদ্বারসহ উদ্যান জুড়ে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে উদ্যানের ভেতরে অবস্থান করতে দিচ্ছেন না তারা। কাকডাকা ভোরে প্রাতঃভ্রমণকারীদের যারা গেটের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে হাঁটাহাঁটি করছিলেন তাদেরকেও উদ্যান থেকে বের করে দেয়া হয়। উদ্যানের গেটটি আজ বন্ধ থাকবে এমন তথ্য জানা না থাকায় বিপুলসংখ্যক প্রাতঃভ্রমণকারীরা ফিরে যেতে বাধ্য হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন