News71.com
 Bangladesh
 22 Oct 19, 11:11 AM
 77           
 0
 22 Oct 19, 11:11 AM

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ।।

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ।।

নিউজ ডেস্কঃ ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’-এ প্রতিপাদ্য নিয়ে তৃতীয় বারের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এর মধ্যে রয়েছে ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, র‍্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম। এ উপলক্ষে সকাল সাড়ে সাতটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়। সকাল দশটায় ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিকেল চারটায় রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। এর পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট, পোস্টার ও স্টিকার বিতরণ করা হবে। সকল জেলা ও উপজেলায় এ দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিটিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা ও বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন