News71.com
 Bangladesh
 22 Oct 19, 10:51 AM
 61           
 0
 22 Oct 19, 10:51 AM

ঢাবির ক ইউনিটের ফলাফলে ভুল ।। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সাদা দলের

ঢাবির ক ইউনিটের ফলাফলে ভুল ।। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সাদা দলের

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীার ভুল ফলাফলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিকদের সংগঠন সাদা দল। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করা হয়েছে বলে মনে করছে সাদা দল। গতকাল সোমবার (২১ অক্টোবর) সাদা দলের আহব্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। পাশাপাশি ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্য কোর্সে অনিয়ম করে ভর্তি হওয়া ৩৪ শিার্থী এবং ডাকসুর বর্তমান জিএসকে নিয়মবহির্ভূতভাবে এমফিলে ভর্তির নিন্দা জানানো হয়। সাদা দলের বিবৃতিতে বলা হয়, ২০ অক্টোবর প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ভর্তি পরীার ফলাফলের ত্রুটি ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুব্ধ। ভর্তি পরীার কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণেই এমনটি হয়েছে বলে আমরা মনে করি। তাই এ ধরনের দায়িত্বহীন কাজের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির গর্বের প্রতিষ্ঠান উল্লেখ করে এতে বলা হয়, সুষ্ঠু ও স্বচ্ছ ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ দিনের ঐতিহ্য। কিন্তু আজ এর স্বচ্ছতা সম্পর্কে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। ইতঃপূর্বে পরপর তিন বছর ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস, গত বছর ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ, অবৈধ ও অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিজনেস স্টাডিজ অনুষদের ৩৪ শিার্থীকে ভর্তি এবং ডাকসুর বর্তমান জিএসের বিধিবহির্ভূত প্রক্রিয়ায় এমফিল প্রোগ্রামে ভর্তির ঘটনায় বিশ্বদ্যিালয়ের ভাবমূর্তি যখন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ, ঠিক তখনি 'ক' ইউনিটের ভর্তির পরীার ফলাফলে ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলাফল স্থগিত যথেষ্ট উল্লেখ করে এতে বলা হয়, আমরা মনে করি যাদের দায়িত্বহীনতার কারণে এ ঘটনাটি ঘটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। কারো গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে কোনো শিক্ষার্থীর স্বপ্ন ভন্ড‚ লণ্ঠিত হোক এটি কোনোভাবেই কাম্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন