News71.com
 Bangladesh
 21 Oct 19, 10:59 PM
 63           
 0
 21 Oct 19, 10:59 PM

প্রত্যেক উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে ।। স্বাস্থ্যমন্ত্রী

প্রত্যেক উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে ।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামীতে প্রত্যেক উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করে দেশের প্রতিটি মানুষকে চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ন্যাশনাল আই কেয়ার সেন্টারের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার প্রান্তিক মানুষকে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। আমাদের দেশে প্রায় সাড়ে সাত লাখ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী আছেন। যেখানে অনেকেরই অপারেশন করা সম্ভব। এর মধ্যে আড়াই লাখ মানুষকে অপারেশন করতে পারি আমরা। আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে।’ চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে ১২০০ চিকিৎসক রয়েছেন। কিন্তু আমাদের চিকিৎসক প্রয়োজন ১৬০০ জন। অর্থাৎ আমাদের চিকিৎসকের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।’ ডা. জাহিদ মালেক বলেন, ‘একজন মানুষের যদি চোখ না থাকে তাহলে তিনি পরিবারের জন্য বোঝা হন। সমাজের জন্য বোঝা হয়ে যায়। তিনি নিজে উপার্জন করতে পারেন না, দেশের জন্যও কিছু করতে পারেন না। কাজেই কোনো ব্যক্তি যেন অন্ধত্ব বরণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন