News71.com
 Bangladesh
 21 Oct 19, 07:10 PM
 116           
 0
 21 Oct 19, 07:10 PM

খালেদার সঙ্গে দেখা করার অনুমতি পেলেও সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট নেতারা॥

খালেদার সঙ্গে দেখা করার অনুমতি পেলেও সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট নেতারা॥

নিউজ ডেস্কঃ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি এখনও মেলেনি বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব। তবে খালেদা জিয়ার সঙ্গে নয় জনের আলাদাভাবে দেখা করার অনুমতি মিলেছে বলে জানান তিনি। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান আ স ম আব্দুর রব। এসময় জেএসডি সভাপতির নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। রব বলেন, আমরা রোববার (২১ অক্টোবর) ড. কামাল হোসেনের নেতৃত্বে অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চাইতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি আমাদের বলেছেন কারো সঙ্গে দেখা করতে আপত্তি নেই। এটা তিনি আইজিকে বলে দেবেন। এটা পজিটিভ। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাক্ষাৎ দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই। একজন রাজনৈতিক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কীভাবে সমস্যা সমাধান করতে হয় সেটা তিনি জানেন। আজও এর বাইরে আর কোনো কথা হয়নি।

সমাবেশ নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অনুমতি পাইনি। তবে এটা আমাদের নাগরিক অধিকার, জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার। সরকার এই সাংবিধানিক অধিকার যদি জনগণকে ভোগ করতে না দেয় তার জন্য জনগণের আদালতে সরকারকে দাঁড়াতে হবে। এর আগে বিকেল সাড়ে ৩টার ঐক্যফ্রন্ট নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তারা। জেএসডি সভাপতি আ স ম রবের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বৈঠকে বসেন ড. রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আলম ব্যাপারি, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন