News71.com
 Bangladesh
 21 Oct 19, 07:08 PM
 74           
 0
 21 Oct 19, 07:08 PM

ভোলায় সংঘর্ষ ॥ আইডি শনাক্তে ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ সরকার

ভোলায় সংঘর্ষ ॥ আইডি শনাক্তে ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ সরকার

নিউজ ডেস্কঃ ভোলার ঘটনায় কে আসল অপরাধী বা আসল ফেসবুক আইডি তা শনাক্ত করতে সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এরইমধ্যে ওই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত চলছে, দু’একদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তখন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোলায় এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নবী হযরত মোহাম্মদ (সা.) এর নামে কটূক্তির ঘটনায় কে আসল অপরাধী তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনা ভোলার যে ছেলের ফেসবুক চ্যাটিং থেকে হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছেলে জানিয়েছেন কয়েক দিন আগে তার ফেসবুক হ্যাকড হয়। হ্যাকড করা ব্যক্তি তার কাছে এজন্য টাকা দাবি করে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাদের কথোপকথন থেকে অর্থ দাবি করা ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি। এখন তাদের মধ্যে কথোপকথনের তথ্য-উপাত্ত অধিকতর তদন্তের জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের সিঙ্গাপুর অফিসে পাঠিয়েছি। তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছি। এই ঘটনায় ফেসবুকে কার আইডি, কে হ্যাকড করেছে, কোথা থেকে এসব পোস্ট করা হয়েছে তা খতিয়ে বের করা হবে। সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় কেউ কেউ সুযোগ কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন