News71.com
 Bangladesh
 21 Oct 19, 07:00 PM
 58           
 0
 21 Oct 19, 07:00 PM

গ্রিক ভাষায় বঙ্গবন্ধুর আত্মাজীবনী প্রকাশ হচ্ছে ।।

গ্রিক ভাষায় বঙ্গবন্ধুর আত্মাজীবনী প্রকাশ হচ্ছে ।।

নিউজ ডেস্কঃ গ্রীসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বহুল আলোচিত বই গ্রীক ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে। বইটি গ্রীক ভাষায় করার জন্য গ্রীস যুবলীগের আহ্বায়ক প্রবাসী কামরুল হাসান উদ্যোগ নিয়েছেন। খুব শীঘ্রই বইটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হবে। এতে গ্রিসের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা আলেক্সিস চিপ্রাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কামরুল জানান। বইটি গ্রীক ভাষায় করার অনুমতি দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এ ব্যাপারে কামরুল বলেন, আমি আশাকরি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিসহ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, গ্রীসসহ ইউরোপ আওয়ামী লীগ, যুবলীগ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বইটি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে কামরুল হাসান বলেন, বইটি যতবেশি গ্রীকদের হাতে পৌঁছে দেয়া যাবে ততোই আমাদের স্বার্থকতা। প্রতিটি সিটি কর্পোরেশনের মেয়র,ডেপুটি মেয়র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,গ্রীক মিডিয়া, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীদের হাতে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন