News71.com
 Bangladesh
 21 Oct 19, 07:00 PM
 110           
 0
 21 Oct 19, 07:00 PM

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা ।। বাবা ও চাচা আবারও রিমান্ডে

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা ।। বাবা ও চাচা আবারও রিমান্ডে

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হত্যা মামলায় বাবা ও চাচাকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। বাবা আব্দুল বাছিরকে পাঁচ দিন ও দুই চাচাকে তিনদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৫টায় সুনামগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন। দিরাই থানা পুলিশের ওসি কে এম নজরুল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে নিহত শিশুর বাবা আব্দুল বাসির ও চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে আদালতের কাছে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত বাবার পাঁচ দিন এবং দুই চাচাকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। তিনি জানান, হত্যাকাণ্ডের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আবারও রিমান্ডে আনা হয়েছে। এর আগে শুক্রবার বাবা আব্দুল বাছির ও দুই চাচাকে তিন দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। অন্যদিকে (১৫ অক্টোবর) মঙ্গলবার নিহতের আরেক চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর রোববার সুনামগঞ্জের দিরাইয়ে তুহিন (৫) নামে এক শিশুকে হত্যা করে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখেছে ঘাতকরা। ঘাতকরা শিশুটির লিঙ্গ ও কান কেটে নিয়ে গেছে। ওইদিন দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন