News71.com
 Bangladesh
 21 Oct 19, 06:58 PM
 70           
 0
 21 Oct 19, 06:58 PM

বিএনপির এমপি হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড ।।

বিএনপির এমপি হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ এমপিকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার দুপুরে এ রায় দেন। হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

হারুন অর রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে জোরালো বক্তব্য রেখে আসছিলেন। গত ১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে তার মুক্তির দাবি জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক করেন এমপি হারুন। খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে সরকারকে নমনীয় হতে ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন তিনি। পরে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। আজ তাকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন