News71.com
 Bangladesh
 21 Oct 19, 06:57 PM
 74           
 0
 21 Oct 19, 06:57 PM

ময়মনসিংহে লাগেজে দেহ, কুড়িগ্রামে পলিথিনে পা ।।

ময়মনসিংহে লাগেজে দেহ, কুড়িগ্রামে পলিথিনে পা ।।

নিঊজ ডেস্কঃ কুড়িগ্রামে উদ্ধার হওয়া খণ্ডিত পায়ের সঙ্গে ময়মনসিংহে লাগেজের ভেতর থেকে হাত-পা ও মাথাবিহীন যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে তার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে রোববার রাত থেকে মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি লাগেজ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। পরে সোমবার সকালে লাগেজের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার সকালে কুড়িগ্রামের বেলগাছার একটি পুকুরের পাড় থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়। এ বিষয়ে বেলগাছার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, শরীরের বাকি অংশ পুকুরে আছে কিনা তা দেখতে জাল দিয়ে পুকুরে তল্লাশি করেও শরীরের অন্য কোনো অংশ পাওয়া যায়নি। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি মাহফুজার রহমান জানান, কোমড় থেকে বিচ্ছিন্ন পা থানায় আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পায়ের অংশ ময়মনসিংহে উদ্ধার হওয়া ব্যক্তির। তিনি আরো জানান, ময়মনসিংহ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার হওয়া পায়ের অংশের ডিএনএ নমুনার প্রতিবেদন মিলিয়ে দেখলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা সেখান থেকে ডিএনএ নমুনা সংগ্রহের ব্যবস্থা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন