News71.com
 Bangladesh
 21 Oct 19, 06:19 PM
 65           
 0
 21 Oct 19, 06:19 PM

শপথ নিলেন হাইকোর্টের নিয়োগপ্রাপ্ত ৯ বিচারপতি ।।

শপথ নিলেন হাইকোর্টের নিয়োগপ্রাপ্ত ৯ বিচারপতি ।।

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত নয়জন শপথ নিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শুরু হয়। একে একে সব বিচারপতিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্টে বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানী। গতকাল ২০ অক্টোবর নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা হলেন—জেলা ও দায়রা জজ (পি. আর. এল ভোগরত) মুহাম্মদ মাহবুবুল ইসলাম, জেলা ও দায়রা জজ (পি. আর. এল ভোগরত) শাহেদ নূর উদ্দীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ ড. মো. আক্তারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন