
নিউজ ডেস্কঃ উনসত্তরের গণঅভ্যুথানের তুখোড় ছাত্রনেতা ও নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান আলী (৭৫) ইন্তেকাল করেছেন। রোববার (২০ অক্টোবর) ভোরে শহরের টেকনিক্যাল কলেজ পাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে এবং ২ মেয়ে রেখে গেছেন। বাদ যোহর হাতিখানা কবরস্থান মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। সোলায়মান আলীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার।