News71.com
 Bangladesh
 20 Oct 19, 08:39 PM
 118           
 0
 20 Oct 19, 08:39 PM

রাজধানীতে অঞ্চলভেদে খাবারের মূল্য নির্ধারণের দাবি জানালেন রেঁস্তোরা মালিকরা॥

রাজধানীতে অঞ্চলভেদে খাবারের মূল্য নির্ধারণের দাবি জানালেন রেঁস্তোরা মালিকরা॥

নিউজ ডেস্কঃ রাজধানীর অঞ্চলভেদে রেস্তোরাগুলোতে সরকারিভাবে খাবারের আলাদা মূল্য নির্ধারণ করে দেয়ার দাবি জানিয়েছে, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি। শনিবার( ১৮ অক্টোবর) রাজধানীর গুলশানে এক রেস্তোরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। এসময় সংগঠনটির মহাসচিব রেজাউল করিম সরকার বলেন, খাবারের ক্ষেত্রে মানের চেয়ে দামকেই বেশি গুরুত্ব দেন ভোক্তারা। একটু কম দামের কারণে নিম্নমানের রেস্তোরায় অস্বাস্থ্যকর খাবার খান বেশির ভাগ ভোক্তা। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তারা। নিরাপদ খাদ্য নিশ্চিতে রেস্তোরা মালিক ও ভোক্তা উভয়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন