News71.com
 Bangladesh
 20 Oct 19, 08:38 PM
 101           
 0
 20 Oct 19, 08:38 PM

বালিশ দুর্নীতিতে প্রকৌশলীদের সঙ্গে মন্ত্রণালয়ও জড়িত॥আইইবি সভাপতি

বালিশ দুর্নীতিতে প্রকৌশলীদের সঙ্গে মন্ত্রণালয়ও জড়িত॥আইইবি সভাপতি

নিউজ ডেস্কঃ বালিশ দুর্নীতিতে শুধু প্রকৌশলীরাই নয়, অনেক মন্ত্রণালয়ও জড়িত বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ- আইইবি'র সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। শনিবার (১৯ অক্টোবর) আইইবি মিলনায়তনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত সেমিনারে তিনি বলেন, প্রকৌশলীদের উপর অদৃশ্য চাপের কারণেই কোনো প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন হয় না। এ জন্য প্রকৌশলীদের দুর্বলতা ঝেড়ে ফেলে নিজের সুনাম অক্ষুন্ন রাখতে সচেতনতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। সেমিনারে বক্তারা, প্রকল্প পরিচালকের সঠিক প্রশিক্ষণ এবং প্রকল্প গ্রহনের ক্ষেত্রে দক্ষ লোকের সমন্বয় গ্রহনের পরামর্শ দেন। এ সময় যে কোনো প্রকল্প সময় মতো শেষ করতে সঠিক নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন